ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান নিয়ে রওনা খনি অঞ্চলের টিএমসি কর্মীরা
দি নিউজ লায়ন; পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত বহুলা অঞ্চল তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে যশ ঘূর্ণিঝড় কবলিত এলাকায় নিয়ে যাওয়া হল ত্রাণ। রবিবার রাত্রে বহুলা অঞ্চল থেকে বাস ছেড়ে যায়। পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল কর্মীদের বাসে চাপান এবং বলেন ওই এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কথা। সমস্ত রকম ভাবেই তৎপর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বলে জানান তিনি।
মানুষের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে নজির ঘটছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন খাদ্য সামগ্রী মহিলাদের শাড়ি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে বহুলা অঞ্চল থেকে বাসে যায়। তারপর সেই সমস্ত খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে পৌঁছে দেওয়া হবে বলেও জানান তিনি।

Post a Comment